সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-০৬ ০৮:৩৬:৫২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে।শনিবার(৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে ‘শিক্ষকের কন্ঠস্বর,শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ ¯েøাগানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে শেষ হয়। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে র‌্যালী শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের এন এম খান  অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ,নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিপ্লব কুমার মজুমদার। স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার আবদুর রশিদ।  
আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম সিদ্দিকী, নবাবগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিন্স হাঁসদা,রেহাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক জামিল। বক্তরা শিক্ষকের মর্য়াদা ও সম্মানের কথা তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, সহকারী পরিদর্শক ফজলে রাব্বিসহ সরকারি ও বেসরকারি কলেজ, উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। সভা সঞ্চালনা করেন বালুগ্রাম আদর্শ কলেজের উপাধ্যক্ষ গোলাম ফারুক মিথুন ও লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম।  
এদিকে সদর উপজেলা পর্যায়ে সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুনের সভাপতিত্বে পৃথক আয়োজনে দিবসটি উদযাপিত হয়।


এ জাতীয় আরো খবর