সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিসহ বিদেশী আগ্নেয়াস্ত্র ও বিদেশী মদ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-০৩ ১৮:৫৮:০৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রামে বিজিবির অভিযানে ১টি বিদেশী পিস্তল,৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল বিদেশী মদ জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বৃহস্পতিবার(৩অক্টোবর) ভোররাত পৌনে ৩টার দিকে গোপন খবরের ভিত্তিতে  বিজিবির ফতেপুর বিওপির একটি দল সীমান্ত পিলার ১০/২ এস এর নিকট ওই গ্রামে অবস্থান নিয়ে দুই ব্যাক্তিকে একটি বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে।  তবে ওই চোরাকারবারিরা বিজিবির অবস্থান বুঝতে পেরে বস্তা ফেলে কাঁটাতারের বেড়াবিহীন সীমান্ত দিয়ে  পূণরায় ভারতের ভেতরে  দৌড়ে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ওইসব চোরাচালান মালামাল পাওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের( ৫৩বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মনির-উজ-জামান বলেন, ধারণা করা হচ্ছে আসন্ন দূর্গাপুজায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে ওইসব মালামাল পাচার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ।

 


এ জাতীয় আরো খবর