মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৫৬ ঘণ্টা পর আশুলিয়ায় অবরোধ প্রত্যাহার করে নিয়েছে পোশাক শ্রমিকরা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১০-০২ ১৪:১০:৫৩

পোশাক শ্রমিকরা ৫৬ ঘণ্টা পর সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। এতে সড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। যৌথবাহিনীর আশ্বাসে  বেলা ১২টার দিকে তারা এই অবরোধ প্রত্যাহার করে নেয়। বকেয়া বেতন ভাতার দাবিতে ৩০ সেপ্টেম্বর সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবরোধ করে শ্রমিকরা।
বুধবার দুপুরে সমস্যা সমাধানে যৌথ বাহিনীর মধ্যস্থতায় ৫৬ ঘটনা পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা। বার্ডস গ্র“পের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী।
শ্রমিকরা জানিয়েছে, গত ২৮শে সেপ্টেম্বর বার্ডস গ্র“পের চারটি কারখানায় লে-অফ ঘোষণা করা হয়। কথা ছিলো ৩০শে সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের বেতন ভাড়া পরিশোধের। কিন্তু সেদিন সকালে কারখানার সামনে গিয়ে পাওনা পরিশোধের সময়সীমা তিন মাস বৃদ্ধি সংক্রান্ত নোটিশ  দেখতে পায় শ্রমিকরা। এতে ক্ষুব্ধ হয়ে পাওনা বেতন-ভাতার দাবিতে নবীনগর-চন্দ্র্ মহাসড়ক অবরোধ করে রাখে তারা।
এদিকে, অবরোধের কারণে নবীনগর-চন্দ্রা সড়কে যান চলাচল তিনদিন ধরে বন্ধ হয়ে যায়। আজ
অবরোধ তুলে নেয়ায় সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। শিগগিরি পরিস্থিত স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া, গাজীপুরে বকেয়া বেতন পরিশোধসহ নানা দাবিতে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এতে মহসড়কে যানচলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।


এ জাতীয় আরো খবর