বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-২৮ ২৩:১১:৩২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে। শনিবার(২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রেশমা খাতুন।
বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা, সনাক এর সাইফুল ইসলাম রেজা, সেলিনা বেগম, টিআইবি এরিয়া পরিচালক সফিকুল ইসলাম প্রমুখ।  সভায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন বক্তরা। সভায় দেশের তথ্য সম্পর্কিত আইন, টিআইবির ধারণাপত্র,অবাধ তথ্য প্রবাহের  ব্যাপারে আলোচনা হয়। 


এ জাতীয় আরো খবর