প্রতিনিধি টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে কালিহাতী উপজেলার বল্লা পোষ্ট অফিস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে । নিহত যুবক ইয়াছিন (২৪) জেলার কালিহাতী উপজেলার বল্লা সিংগাইর এলাকার দিন ইলাহি ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ইয়াছিনসহ প্রায় ১০-১২ যুবক বল্লা পোষ্ট অফিস পাড়া এলাকায় বিশুর বাড়ীতে পরিত্যাক্ত একটি ঘরে প্রায়ই মাদক সেবন করতো। শুক্রবার রাতেও তাদের উপস্থিতি দেখতে পায় স্থানীয়রা। শনিবার সকালে বিশু মিয়ার স্ত্রী ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল প্রতিবেদন করে মরদেহটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে দাড়ালো অস্রের দাগ রয়েছে।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, নিহতের হাত-পা ভাঙ্গা, এছাড়াও শরীরে দাড়ালো অ¯্ররে দাগ রয়েছে। কালিহাতী থানা পুলিশ ও সিআইডির দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ওই যুবকসহ অন্যান্য আরো বেশ কয়েকজন ওই স্থানটিতে প্রায়ই মাদক সেবন করতো। এ ঘটনায় জড়িতে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।