চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বালিয়াদিঘি দুর্গাপূজা মন্ডপে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) মতবিনিময় সভা করেছে। সভায় সীমান্ত এলাকায় অপরাধ,মাদক, অস্ত্র চোরাচালান এবং নারী ও শিশু পাচার রোধ নিয়েও আলোচনা হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে আয়োজিত সভায় ৫৯বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শারদীয় দূর্গোৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পাদন হয়, সে জন্য বিজিবি জেলার শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা সীমান্তের ৮ কিমি এলাকায় অবস্থিত সকল মন্ডপে সব ধরনের নিরাপত্তা দিবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। যে কোন অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ একটি অসা¤প্রদায়িক এলাকা। এখানে সব ধর্মের মানুষ সা¤প্রদায়িকতার উর্ধ্বে থেকে একসাথে বসবাস করে। আশা করা যায় উৎসবমুখর পরিবেশে এবারও পুজা উদযাপন করা হবে। এসময় বক্তব্য রাখেন, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক, বালিয়াদিঘি দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সভায় বিজিবির বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে বালিয়াদিঘি দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন অধিনায়ক কিবরিয়া।
উল্লেখ্য এর আগে গত শুক্রবার(২৭ সেপ্টেম্বর) জেলার গোমস্তপুর ্ উপজেলা সীমান্তে বাঙ্গাবাড়ি ইউনিয়নের আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ বিজিবি এক্ই ধরণের সভা করে। এতে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমান, সহকারী পরিচালক রবিউল ইসলাম,ইউএনও নিশাত আনজুম অনন্যা, গোমস্তাপুর থানার ওসি মো.কিবরিয়া,ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা।