চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে আব্দুল খালেক (৭৭) নামে এক বাক্তির নদীতে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দূর্লভপুর ইউনিয়নের চর পিয়ালিমারি গ্রামের মৃত আরজেদ আলীর ছেলে। শুক্রবার(২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয়রা বাড়ির প্রায় ১ কিলোমিটার দূরে পাঁচটিকরি ঘাটের নিকট মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মোজাম্মেল হোসেন বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি নিখোঁজ হন। রাতে তাকে আর খুঁজে পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে হাঁটতে গিয়ে পানিতে পড়ে কিছুটা মানসিক ভারসাম্যহীন ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে। মরদেহে আঘাতের কোন চিহ্ন ছিল না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।