যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শ্যামনগর (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে) আমবটতলা নিবাসী মোঃ মহিউদ্দিন (৬৫) কে হুইল চেয়ার প্রদান করলো একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন,
"চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন"। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সংগঠনের নিবেদিত প্রাণ সদস্যগণ স্ব-শরীরে উপস্থিত থেকে প্যারালাইজড রোগী'কে এই হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
জানা গেছে মৃত বদর উদ্দিন বিশ্বাস-এর ছেলে মোঃ মহিউদ্দিন বিশ্বাস আমবটতলা বাজারে দীর্ঘ দিন ধরে একটি মুদি দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরে তিনি আর চলাফেরা করতে পারেন না। পরিবারে কোন ছেলে সন্তান জীবিত না থাকায় রোজগারের একমাত্র পথ ছিলেন তিনি এখন সেটাও বন্ধ হয়ে গেছে। বিছানগত হয়ে দীর্ঘদিন যাবত পড়ে আছেন। এমতাবস্থায় তার পরিবারের পক্ষে একটা হুইলচেয়ার কেনার সক্ষমতা না থাকাই তার পরিবার 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যের মাধ্যমে তার চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ারের জন্য আবেদন করেন। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সিঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে সকল সদস্যদের পরিশ্রমে সংগঠনের সদস্যের বিচার-বিবেচনায় সম্মতি হয়ে এই হুইল চেয়ার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ সভাপতি আলী রেজা রাজু, সংগঠনের জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কামরুল হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীপ্ত বিশ্বাস, সহ দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম রাকিব, মোঃ খালিদ হাসান, মোঃ রাকিবুল ইসলাম রনি সহ-প্রমুখ। "বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। আগামীতে দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে।