বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে র‌্যাবের অভিযানে ৩৭০ বোতল ফেনসিডিল জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-২৬ ০৯:০৯:৫৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের অভিযানে ৩৭০ বোতল ফেনসিডিল জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। গত বুধবার(২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে বালিয়াডাঙ্গা ইউনিয়নের সোনাপুর ব্রীজের নিকট পাকা সড়কে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো জব্দ হয়।  
বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গোয়েন্দা সূত্রে সীমান্ত থেকে মাদক চালানের প্রবেশের খবওে ওঁৎ পেতে অভিযান চালায় র‌্যাব। তবে চোরাকারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানায় র‌্যাব।


এ জাতীয় আরো খবর