বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-২৫ ২০:২০:২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৪ সুষ্ঠভাবে উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলার ৫টি উপজেলার ১৫৬ টি পূজামন্ডপে এবার প্রতিমা শোভা পাবে। বুধবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা সম্মেলন কক্ষে এই সভা হয়। সভাপতিত্ব করেন আব্দুস সামাদ।
বক্তব্য দেন, পুলিশ সুপার রেজাউল করিম, ৫৯’বিজিবির অধিনায়ক লে.কর্ণেল গোলাম কিবরিয়া, জেলায় কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর রাব্বি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম,জেলা তথ্য অফিসার আবদুল আহাদ,সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক শ্রী পলাশ দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়, বাংলাদেশ ব্রাক্ষ্রন সংসদের জেলা সভাপতি বিধান ভট্টাচার্য সহ বিভিন্ন উপজেলার পুজা উদযাপন পরিষদ,বিভিন্ন মন্দির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসাররা, সুশীল সমাজের প্রতিনিধিরা সহ সংশ্লিস্টরা।
সভায় জেলা প্রশাসক বলেন, প্রতিটি দূর্গাপূজা মন্ডপ এলাকায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে পূজার আয়োজন করা হবে। তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রতিটি পূজামন্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। প্রতিটি মন্ডপে সুসজ্জি¦ত স্বেচ্ছাসেবক দল এবং আনসার সদস্যরা সার্বক্ষনিক নিরাপত্তায় থাকবে। এজন্য তিনি আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে মন্দির কমিটির নেতৃবৃন্দের সহযোগিতা চান।


এ জাতীয় আরো খবর