চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে বিথি বেগম(১৬) নামে এক কিশোরির গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(২৫ সেপ্টেম্বর) ভোররাতে নিজ বাড়ির শয়নকক্ষের ছাদের তীরের সাথে ওড়নার ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়। সে ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে বিথি আত্মহত্যা করে থাকতে পারে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পিয়ারুল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাত ১১টার পর নিজ ঘরে ঘুমোতে যায় বিথি। এরপরই পরিবারের সদস্যরা তার আত্মহত্যার বিষয়টি টের পায়। রাতেই পুলিশ মরদেহ উদ্ধারের পর বুধবার জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলাা দায়ের হয়েছে।