সড়কে চলাচলের গুরত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে এক সভা করেছে নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখা। আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় সরকার প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভায় বক্তারা বলেন, নিরাপদে পথ চলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়ি থেকে স্কুল কিংবা অন্য কোথাও যাওয়ার ক্ষেত্রে রাস্তার দুপাশে দেখে-বুঝে রাস্তা পার হতে হবে। কোনোক্রমেই তাড়াহুড়ো করা যাবে না। বাড়ি কিংবা স্কুল থেকে দৌড়ে রাস্তায় উঠে আসা যাবে না। সাবধানে পথ চললে সড়ক নিরাপদ হবে এবং দূর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে।
সভায় নিরাপদ সড়ক চাই চুয়াডঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হোসেন জাকির বলেন, পরিবারের কোনো সদস্য
যদি মোটরসাইকেল নিয়ে বাড়ির বাইরে যান তাকে অবশ্যই হেলমেট নেওয়ার কথা মনে করিয়ে দিতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন, নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা কমিটির দপ্তর সম্পাদক শেখ লিটন, যুগ্ন সম্পাদক বিপ্লব হোসেন, বিদ্যালয়ের শিক্ষক উজ্জল হোসেন, আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।