বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

কিশোরগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে মতবিনিময়

  • ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ :
  • ২০২৪-০৯-২৫ ১৪:৩৬:৪৬

কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ। এর আগে গত ৩১ আগষ্ট পুলিশ সুপার হিসেবে কিশোরগঞ্জে যোগদান করেন তিনি। মতবিনিময় সভায় জেলার ট্রাফিক ও আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষকে জানমালের সর্বোচ্চ নিরাপত্তা ও আইনি সেবা দেওয়াসহ সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন পুলিশ সুপার। এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতির আদেশপ্রাপ্ত জনাব মো: মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস্) জনাব মো: আল-আমিন হোসাইনসহ জেলায় বিভিন্ন কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি চট্টগ্রাম রেলওয়ে পুলিশের  এসপি হিসাবে দায়িত্ব পালন করেন।
 গত ২৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।

 


এ জাতীয় আরো খবর