রবিবার, অক্টোবর ৪, ২০২৬

লোহাগাড়া বটতলী শহর পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন

  • মোজাহিদ, লোহাগাড়া :
  • ২০২৪-০৯-২৪ ২৩:২৪:৫০

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক উপ-শহর "লোহাগাড়া বটতলী শহর" পরিচালনায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর স্হানীয় প্রশাসনের দিক নির্দেশনায় ও ব্যবসায়িক নেতৃবৃন্দের সম্মিলিত সিন্ধান্তে ২৪ সদস্যর এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানান আহবায়ক মাওলানা কাজী নুরুল আলম।
কমিটিতে অধ্যাপক ডাঃ জালাল আহমদ’কে কো-অর্ডিনেটর, মাওলানা আবদুল গণি, মাওলানা আকতারুল কামাল, শহীদুল আলম ও আবু তালেব রুবেল'কে যুগ্ম-আহবায়ক, সদস্য সচিব পদে সরওয়ার আকতার, যুগ্ম-সদস্য সচিব পদে নাছির উদ্দীন বাবুল ও সহ-সদস্য সচিব পদে মোহাম্মদ পেয়ারু'কে  মনোনীত করা হযেছে।
এছাড়াও উক্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছে যথাক্রমে ইন্জিনিয়ার মো: ইউসুফ, আব্দুল আলিম আব্দুল্লাহ,  ইফতেখারুল আজম টুটুল, তৌহিদুল ইসলাম, গিয়াস উদ্দীন, শফিক আহমদ, মো: ইলিয়াছ,  মোস্তাফা কামাল, রিদুওয়ানুল কবির এরফান,  মো: ফারুকুল ইসলাম, আরিয়ান হাসান, আবছার উদ্দীন, মুসলিম উদ্দীন, শহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম।

 


এ জাতীয় আরো খবর