ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালা সালতা নদীর সংযোগ সরকারী খাসখাল চাড়িভাঙ্গা, কোলাস বিল, সুইচগেইট উন্মুক্ত করে হাজার হাজার মানুষের জলাবদ্ধতা নিরাসনের দাবীতে শনিবার বেলা ১২টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোঃ সাহেব আলী নিকেরীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য করেন, মোস্তফা মোড়ল, আতিয়ার নিকারী, একরামুল ইসলাম, কবিরুল ইসলাম, মফিজুল নিকারি, মোশাররফ নিকারি, তরুণ কুমার সাহা, মুসলিম শেখ, দিদার নিকারি, মিজানুর রহমান, ডাঃ নাসির নিকারী, হাবিবুর নিকারী, কোহিনুর বেগম, টুকটুকি খাতুন, তাহমিনা বেগম, আয়েশা খাতুন, শিরিনা খাতুন, রোকেয়া বেগম, খোদেজা বেগম প্রমূখ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, চাড়িভাঙ্গা উত্তর কোলাজ বিল,সুইচগেইট ও খৈয়া তলা এলাকার প্রায় দেড়শত বিঘা সরকারি খাস খাল ও জমি প্রভাবশালী সোহেল রানা কর্তৃক অবৈধভাবে দখলপূর্বক খালে বাঁধ দিয়ে মৎসঘের করে, ফলে বৃষ্টির পানি খাল দিয়ে বের হতে না পেরে জেয়ালা নলতা গ্রামের নিকারি পাড়া এলাকায় স্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়। একদিকে শত শত বাড়িঘর প্লাবিত অন্যদিকে স্কুল, মসজিদ রাস্তাঘাট পানিতে তলিয়ে জনজীবন অচল হয়ে পড়ে। এছাড়া সোহেল রানা গং এলাকার নিরীহ গরিব দুঃখী মানুষের নিকট থেকে অন্তত অর্ধশত বিঘা জমি অবৈধ জবর দখল করে মৎস্যঘের করে, তাদের লীজ/ হারীর টাকা পরিশোধ না করে উপরন্ত তাদেরকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে লাঞ্ছিত করে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আসিফ রহমান বলেন ১ সপ্তাহ আগে আমি নিজে গিয়ে অবৈধভাবে খাল দখলপূর্বক যে সকল খালে বাঁধ দিয়ে রাখা হয়েছিলো সেসকল স্থান কেটে পািন চলাচলার ব্যবস্থা করেছিলাম , দখলবাজরা পুনরায় সেখানে দখল করার চেষ্টা করছিলো শনিবার দুপুরে আমি নিজে গিয়ে সেসকল স্থানে পুনরায় খাল এর বাঁধ কেটে দিয়ে এসেছি এবং এ ধারা অব্যাহত থাকবে, দখলবাজদের কোন ছাড় দেওয়া হবেনা ।