শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

হা জে রা সা থী

  • পূর্ণতা
  • ২০২৪-০৯-১৮ ২৩:০৮:০৯

পূর্ণতা পেলো আজ প্রতিক্ষার।
স্বীকৃতি দিলে, প্রকাশ করলে
শেষ পর্যন্ত অন্তরের গোপন কথাটি। অবলীলায় বলে দিয়ে
নিজেকে মুক্তি দিলে।
আত্মহারা হৃদয় কল্পনার তরীতে ভাসতে শুরু করলো। 
জীবনকে নতুন করে উপলব্ধি করছি।
সমস্ত ভালোলাগা যেনো আমার।
সুখের স্পন্দন সারাক্ষণ। 
প্রতিটি স্পন্দন তোমার কথা বলে।
হৃদয় বাগানে যে গোলাপ কলি
তা তোমারই আশা ফোটে।
অন্তরে প্রথম বর্ষার কদম ফুলের হাসি।
তুমি বললে ভালোবাসি।


এ জাতীয় আরো খবর