শনিবার, অক্টোবর ৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের সাবেক ডিজি বেনজির ও সাবেক আইজিপি শহীদুলের নামে হত্যা মামলা তদন্তে পিবিআই

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-১৮ ২০:২৭:২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘ক্রসফায়ারের’ নামে  আবুল হোসেন বাবু (৪০) নামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের সাবেক ডিজি বেনজীর আহমেদকে ১ নং ও পুলিশের সাবেক আইজিপি শহীদুল হককে ২নং সহ ৫ জনের নমোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের নামে নিহতের স্ত্রী জুলেখা বেগমের(৩৫) করা মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত। গত ১২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর অঞ্চলের আমলী আদালতে  আবেদনের পর  শুনানী শেষে আদালতের বিচারক ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু তালেব  বুধবার(১৮ সেপ্টেম্বর) আবেদনটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। আদালত আগামী ৮ নভেম্বর ২০২৪ তারিখ মামলার পরবর্তী তারিখ ধার্য করে সেদিন পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নিদেশ দেন । নিহত বাবু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
আসামীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম সেন্টু বলেন,২০১৮ সালের ৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের একটি আদালতে গ্রাম্য দলাদলি সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে গোমস্তাপুরের রহনপুর বাসস্ট্যান্ডে প্রকাশ্যে দিবালোকে বাবুকে বাস থেকে নামিয়ে অপরহরণ করে র‌্যাব ও পুলিশ সদস্যরা। পরেরদিন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। বাদীনী ও তার আইনজীবী আরও জানান, অনূকুল পরিবশে না থাকায় এতদিন মামলা করা সম্ভব হয় নি। এখন তারা ন্যয় বিচার পাবেন বলে আশা করেন। 


এ জাতীয় আরো খবর