ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার খানজাহান আলী থানার শিরোমণি বাজার সম্মিলিত সাধারণ ব্যাবসায়ীদের উদ্যোগে পবিত্র ঈদ - এ- মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল ১৮ সেপ্টেম্বর জোহর বাদ শিরোমণি বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিরোমনি বাজার বনিক সমিতির সাবেক সভাপতি ও আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। বক্তৃতা করেন মোঃ সামসুল হক শাম, শেখ জাকির হোসেন, শেখ আব্দুল ওহাব, ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, শেখ খায়রুল ইসলাম, এমদাদুল হক মন্টু, মোঃ শহীদুল্লাহ, আরিফুল ইসলাম, হেদায়েত কাজী, মেম্বার আলহাজ্ব শেখ আল আমিন, মোল্লা সোলায়মান, ইফতেখায়রুল আলম বাপ্পি, মোঃ বরকত, রবিউল ইসলাম, মোঃ হায়দার আলী, মেম্বার শরিফুল ইসলাম, মোঃ লাভলু, শেখ ফরিদ, সরদার তুহিন, সরদার আজাদ, মোঃ রফিকুল ইসলাম, শেখ ইকতার হোসেন, শেখ আজিজুল, মোঃ সাদেক আলী, মোঃ জামাল, মোঃ পলাশ, মোঃ এনামুল, বাবুল শেখ প্রমূখ। সভায় নেতৃবৃন্দ বলেন সৈরস্বাশকের আমলে শিরোমনি বাজার বনিক সমিতির সভাপতি শেখ আকতার হোসেন এর নেতৃত্বে বাজারে ব্যবসায়িদের উপর চরম জুলুম নির্যাতন করা হতো ভয়ে ব্যবসায়িরা মুখ খুলতে পারতো না । এদিকে বাজারের সাধারন ব্যবসায়িরা অতিদ্রত মিটিং ডেকে অবৈধ কমিটি ভেঙ্গে দেওয়ার দাবিতে খুলনা বিভাগীয় শ্রম পরিচালক ও খুলনা জেলা প্রশাসক এর নিকট স্বারকলিপি প্রদান করেছে।