ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানার আটরা আফিলগেট এলাকাতে এক গৃহবধুকে হুমকি বসত বাড়িতে জোরপুর্বক সীমানা প্রাচীর দেওয়ার চেষ্টা ও এতে বাধা দেওয়াতে শ্লীতাহানির অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় ভুক্তভোগী রুমা আক্তার ববি খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায় আটরা আফিলগেট এলাকায় গত ১৩ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে আফিলগেট এলাকার রুমা আক্তার ববির বসত বাড়িতে সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবিরের নেতৃত্বে একই এলাকার ইব্রাহিম মোল্লার পুত্র সাত্তার মোল্ল্যা, ইউসুফ মোল্ল্যার পুত্র আশরাফুল মোল্ল্যা, ও মৃত তমিজ ভুইয়ার পুত্র জিয়াউর রহমান, ভুক্তভোগির বাড়িতে প্রবেশ করে জোরপুর্বক সীমানা প্রাচীর দেওয়ার চেষ্টা করলে বাধা দিলে বাদিকে দেশিয় অস্ত্র দিয়ে কোপাতে যায় এবং শ্লীতাহানী করে। পরে স্থানিয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। খানজাহান আলী থানার ওসি নাহিদ হাসান মৃধা বলেন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগি রুমা আক্তার ববি বলেন ইতিপুর্বে হুমায়ুন মেম্বার ও সত্তার মোল্ল্যা আমাদের নিকট থেকে ক্ষমতার দাপট দেখিয়ে ২ দফায় ৩০ হাজার টাকা চাঁদা নিয়েছে। এ বিষয়ে তিনি প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।