বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

টাঙ্গাইলে কিশোরের লা শ উদ্ধার

  • আব্দুস সাত্তার,
  • ২০২৪-০৯-১৫ ১৯:৩৯:১৩

প্রতিনিধি,টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে জিহাদ (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার এলেঙ্গা সুপার মার্কেটের পিছনে পরিত্যক্ত ্একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোর এলেঙ্গা পৌরসভার চেঁচুয়া গ্রামের তুলা মিয়ার ছেলে। 
জানাগেছে, গত তিন ধরে নিখোঁজ ছিলো জিহাদ, রোববার (১৫ সেপ্টেম্বর)  উপজেলার এলেঙ্গা সুপার মার্কেটের পিছনে ডোবায় একজন কর্মচারী প্রসাব করতে  যায়। এসময় ডোবায় একটি লাশ ভাসতে  দেখেন ওই ব্যক্তি। পরে মার্কেটের অন্যান্য লোকজনকে বললে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।  
কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, পরিত্যক্ত একটি ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে।

 


এ জাতীয় আরো খবর