মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-১৫ ১৯:৩৬:০৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭ হাজার ৯ শত ৩৫ পিস ইয়াবা  ট্যবলেট  জব্দ হয়েছে। র‌্যাব জানায়,গত শনিবার (১৪সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চাঁদলাই গোপাপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি  টের পেয়ে মাদক কারবারিরা ইয়াবা ফেলে পালিয়ে গেলে সেগুলো জব্দ করা হয়।
চাঁপ্ইানবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের একটি চালান চাঁপাইনবাবগঞ্জ শহরে ঢুকবে মর্মে গোয়েন্দা তথ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী র‌্যাবের নজরদারি বাড়ানো হয়। এর এক পর্যায়ে চালানটি জব্দ হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় প্রয়োজনীয় আ্ইনী ব্যবস্থা নিয়ে ওই ইয়াবা জমা করা হয়েছে। 


এ জাতীয় আরো খবর