বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

আমেরিকা মানবাধিকার ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে সহায়তা করবে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-১৫ ১১:২৭:২৪

আজ রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এর সাথে বৈঠক করেছেন সফররত মার্কিন প্রতিনিধিদল। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক করেন তারা।  
বৈঠকে আমেরিকান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান।
এসময় বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। মানবাধিকার ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে সহায়তা করবে বলে জানায় প্রতিনিধি দলটি। 
এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট নেইম্যানসহ তার প্রতিনিধিদলের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসে পৌঁছান।


এ জাতীয় আরো খবর