বুধবার, আগস্ট ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-১৪ ২৩:২৯:৩৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় সামিয়া রানী(৬২) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারী নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার  ঝিলিম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আজিরা বৈলঠা (হোসেনডাঙ্গা) গ্রামের বিশু কোলের স্ত্রী। রেলওয়ে পুলিশ(জিআরপি),রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে,শনিবার(১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে হোসেনডাঙ্গা এলাকায় রেললাইন পার হবার সময় চাঁপইনবাবগঞ্জ থেকে ইশ^রদীগামী ৬ ডাউন কমিউটার ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পান সামিয়া ও ঘটনাস্থলে মারা যান।  
চাঁপাইনবাবগঞ্জ জিআরপি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আবুল বাশার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।  


এ জাতীয় আরো খবর