বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নার্সিং মহাপরিচালকের অপসারণ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-১৪ ২২:৩৩:৪১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অপসারণ ও নার্সদেও পদায়ন নিশ্চিতের ১ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার(১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে নার্সিং সংস্কার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি। প্রায় ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে জেলা হাসপাতালে কর্মরত নার্সদের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউট, সেবা নার্সিং ইনস্টিটিউট, বিজয় নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জানানো হয়, মহাপরিচালক নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। তিনি নার্সদের বদলি বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এ সব বিষয়ে কথা বলতে গেলে তিনি নার্সদের সঙ্গে অশোভন আচরণ ও কটাক্ষ করেন । নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা নিয়েও প্রশ্ন তোলেন। তার এমন মন্তব্য নার্সিং সমাজকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে।


এ জাতীয় আরো খবর