ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোল্লাপাড়ায় এক বিধবার বসতভাড়ি ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে । এঘটনায় ভুক্তভোগী মমতাজ বেগম আজ খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায় গত ১২ সেপ্টম্বর সকাল ৯ টায় এলাকার চিন্থিত সন্ত্রাসী সুলতান এর পুত্র রিপন (২২) মৃত মোক্তার শেখ এর পুত্র রাসেল (৪০) , আফসার শেখ এর পুত্র সুলতান (৬৫) । ভুক্তভোগির বসতঘড়ে ঢুকে ঘরে থাকা নগদ ৩ হাজার টাকা এবং ঘর ভেঙ্গে তছনছ করে ফেলে। আসবাবপত্র বাইরে ফেলে দেয় ও ভয়ভীতি হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানিয়রা জানান দির্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে এমনকি এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে , তারপরও জোরপুর্ব প্রভাব ক্ষাটিয়ে বসতঘরটি ভেঙ্গে চুরে তছনাছ করে দেয়া হয়েছে। এ বিষয়ে খানজাহান আলী থানার ওসি মোঃ নাহিদ হাসান মৃধা বলেন এ সংক্রান্তে থানায় অভিযোগ পেয়েছি ইতিমধ্যে তদন্তের কাজ চলছে তদন্ত শেষে প্রকৃত অপরাধিদের আইনের আওতায় আনা হবে।