ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ গনঅধিকার পরিষদ (জিওপি) খানজাহান আলী থানা শাখার উদ্যোগে গনঅধিকার পরিষদের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে এক মত বিনিময় সভা শুক্রবার বিকাল ৩ টায় বাদামতলা মোড়ল মার্কেটে অনুষ্ঠিত হয়। গনঅধিকার পরিষদ খুলনা মহানগরের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি মোঃ বিল্লাল হোসেন। প্রভাষক ফাহাদ হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক ফারহাদ হোসেন রাজ, মহানগর সহ-সভাপতি মোঃ রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ। সভায় নেতৃবৃন্দ বলেন গন অধিকার পরিষদ ২০২১ সালের ২৬ শে অক্টোবর আত্মপ্রকাশের পর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল অবৈধ কর্মকা-ের প্রতিবাদ করে আসছে এবং স্বৈরাচার সরকার খুনি হাসিনার পতনের মাধ্যমে ফিরে পেয়েছি আমাদের বাক স্বাধীনতা এছাড়া আগামীতে কোন স্বৈরাচারী সরকার গঠন করতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।