বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

সহযোদ্ধাকে শেষ বিদায় জানাতে জানাযায় গুরুতর আহত ছাত্রদল নেতা শুভ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৯-১৩ ২২:২০:৫০

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ সড়ক দুর্ঘটনায় নিহত খানজাহান আলী থানা যুবদল নেতা মহেদী হাসান রনির জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার জুম্মাবাদ যোগিপোল ৭নং ওয়ার্ড ঈদগাহে তার জানাযা সম্পন্ন হয় পরে তাকে পার্শবর্তি কবরস্থানে দাফন করা হয়। জানাযায় বিএনপি ও তার অঙ্গসংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে শেষ বারের মতো দেখতে জানাযায় অংশগ্রহন করে। একই দুর্ঘটনায় গুরুতর আহত খানজাহান আলী থানা ছাত্রদল নেতা আবুল হায়াত শুভ ও সহযোদ্ধার শেষ বিদায়ের জানাযা এবং দাফনে অংশ নেয়।
জানাযায় অংশগ্রহন করে মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, যুগ্ন আহবায়ক চৌধুরী শফিকুল্ ইসলাম, যুগ্ন আহবায়ক কাজী মাহমুদ হোসেন,  যুগ্ন আহবায়ক বদরুল আলম, খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান, সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক মেম্বর শেখ আব্দুস সালাম, খানজাহান্্ আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী, যোগিপোল ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আলমগীর হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক এমদাদুল হক, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান মোড়ল, মহানগর যুবদলের ভারপ্রপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেইম, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তাজিম বিশ^াস, বিএনপি নেতা রুমি শিকদার, শওকত হোসেন হিট্টু, রফিকুল ইসলাম রফিক, খানজাহান আল থানা যুবদল নেতা মোল্যা সোহরাব হোসেন, আল মামুন জুয়েল, মাসুম খান, খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক এমদাদ মোড়লসহ মহানগর বিএনপি, খানজাহান আলী থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-র্কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাযার ইমামতি করেন আবু হানিফ।
উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে খানজাহান আলী থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হায়াত শুভ মোটরসাইকেল যোগে তার  বন্ধু খানজাহান আলী থানা যুবদল নেতা মেহেদী হাসান রনিকে সঙ্গে নিয়ে বিএনপি নেতা কাজী রকিবুল ইসলাম বকুলের খালিশপুর বাসভবনে দেখা করে ফুলবাড়ীগেটস্থ বাড়ীতে ফেরার পথে বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা যশোর মহাসড়কের দৌলতপুর খুলনা ফিলিং স্টেশন এবং সেফএন্ডসেফ এর মধ্যবর্তি স্থানে আসলে যশোরগামী তেলের ট্রাংক লড়ী(যশোর ঢ-৪১-০০৫২) তাদের মোটরসাইকেলটিকে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে যুবদল নেতা মেহেদী হাসান রনি নিহত হয়্ এবং খানজাহান আলী থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হায়াত শুভকে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।


এ জাতীয় আরো খবর