বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

খানজাহান আলী থানা ছাত্র সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৯-১৩ ২২:১৮:২৫

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ভারতের বেআইনিভাবে সীমান্ত হত্যা, প্রতিরক্ষামন্ত্রীর জঘন্য হুমকি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে খানজাহান আলী থানা ছাত্র সমাজের উদ্যোগে শুক্রবার  বিকাল ৪ টায় শিরোমণি খুলনা - যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়, মিছিল  শেষে শিরোমণি ছাত্র সমাজের নিজস্ব কার্যালয়ে মোহাম্মদ আরমান হোসেন এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।   সমাবেশে বক্তৃতা করেন ছাত্র সমাজের মোঃ আবুল হাসান, মোঃ আরমান হোসেন, শেখ তানভীরুল ইসলাম, নাজমুল সাদ্দাত, রোহান, রাহুল, জুনায়েদ, মেহেদী, শেখ কাউসার, আলিফ, আরাক, হাসিব, ইমতিয়াজ, অর্ণব, এমদাদুল প্রমুখ। 

 


এ জাতীয় আরো খবর