চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পারকানসাট গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন(৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার(১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টায় দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পার কানসাট গোরস্থানে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে নামাজে জানাজার পর ওই গোরস্থানে তাকে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু, আব্দুল মান্নান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।