চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩৫৩ বোতল ফেনসিডিল জব্দ হয়েছে। গত বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গাজীপুর গ্রামের একটি আমবাগান থেকে ফেনসিডিলগুলো জব্দ হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকা থেকে মাদকের একটি চালাান প্রবেশের খবরে ওই এলাকায় নজরদারি বাড়িয়ে ফাঁদ পাতে র্যাব। এমতাবস্থায় মাদক কারবারি র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায়। র্যাব ওই মাদক জব্দ করে আইনী ব্যবস্থা গ্রহণ সহ শিবগঞ্জ থানায় জমা করেছে।