সোমবার, আগস্ট ১৭, ২০২৬

সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে অভিযান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-১৩ ১৪:১২:১৩

ব্যাটারিচালিত অটোরিকশা রাজধানী ঢাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সর্বত্রই অবাধে দাপিয়ে বেড়াচ্ছে। এতে সড়কে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। অহরহ ঘটছে দুর্ঘটনা। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির ট্রাফিক বিভাগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। 
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার রাস্তায় উপদ্রব হয়ে দেখা দিয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। ট্রাফিক দুর্বলতার সুযোগে রাজধানীর প্রধান সড়কগুলোয়গত একমাসে অটো রিকশার আধিপত্য দেখা যায়।
অদক্ষ চালকের এলোমেলো চলাচল, আইন না মানার প্রবণতা, উল্টোপথে চলা, হুটহাট রিকশা ঘোরানোর কারণে ঘটছে দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে ঢাকা নগরীরপ্রধান সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদে অভিযানে  নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।
শুক্রবার সকাল থেকে রাজধানীর উত্তরা, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, পান্থপথ, রাসেল স্কয়ারসহ বিভিন্ন এলাকার সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের প্রধান সড়কে না আসতে সচেতন করতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে।
ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানালেন, রাজধানীর সড়কে যানজট কমাতে ও শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত অটোরিকশা উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে। প্রথমে তাদের প্রধান সড়লে চলাচল না করতে অনুরোধ করা হচ্ছে। অনুরোধ না শুনে পরে ব্যবস্থা নেয়া হচ্ছে।
তবে প্রধান সড়কে অটো রিকশা চলাচলের জন্য আলদা লেন করে দেয়ার দাবি জানিয়েছে অটোরিকশা চালকরা। এজন্যে নিয়ম মানতে রাজি তারা। 
এদিকে, ডিএমপির ট্রাফিক বিভাগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাসচালক, পথচারী ও নগরবাসী।


এ জাতীয় আরো খবর