বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান'র বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৯-১২ ২১:৪৪:০২

ফুলবাড়ীগেট  প্রতিনিধি  ঃ  খানজাহান আলী থানার  দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকনের বিরুদ্ধে  ইউনিয়ন এলাকার সাধারণ মানুষের ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, ট্রেড লাইসেন্স, বাড়ির ট্যাক্স সহ বিভিন্ন নিয়মের অভিযোগে ছাত্র বৈষম্যে আন্দোলনের সদস্যরা আজ দুপুর  সাড়ে ১২ টায়  সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকনের দুর্নীতির কথা তুলে ধরেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। এসময় বক্তব্যে বলেন যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন  ক্ষমতার অপব্যাবহার করে  ইউনিয়ন পরিষদ মামু বাড়ি বানিয়েছে ৪৫০ টি   ভিজিএফ  কার্ডের মধ্যে  ইউপি সদস্যদের মাধ্যমে  নামমাত্র দিয়ে বাকি কার্ড দলিয় লোক ও তার ক্যাডার বাহীনিকে দিয়ে বিতরন করেছে ।  এছাড়া ইউনিয়ন পরিষদের সকল মেম্বারদেরকে তার ক্যাডার বাহীনি যুবলীগ নেতা তরিকুল কে দিয়ে জিম্মি করে রেখেছে। ইউনিয়ন পরিষদের রাস্তা, ড্রেন , কালভার্ট নিমার্নে ব্যাপক অনিময় করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে পুরাতন ইট সহ নি¤œমানের সামগ্রী ব্যবহার করে কাজ সম্পন্ন করে  এর প্রতিবাদ করতে গেলে ক্যাডার বাহীনি ও সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের প্রভাব খাটিয়ে ও প্রশাসনের ভয় দেখিয়ি গোটা যোগিপোল ইউনিয়ন সহ খানজাহান আলী থানা এলাকাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ।  এসময় উপস্থিত ছিলেণ ছাত্র বৈষম্যে আন্দোলনের সদস্য ইমতিয়াজ কাওসার, মোঃ ইমদাদুল হক, ফুয়াদ ,অনিক, কাউসার, আলিফ, ইয়ামিন , রাতুল , রাফসান , নাইম, লাব্বির, ইমন,   সহ অন্যান্য ছাত্রবৃন্দ । ছাত্রনেতৃবৃন্দ  বলেন যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকনের সকল অপকর্ম খতিয়ান তৈরি করার কাজ শুরু হয়েছে আমরা সেসকল বিষয়ে জেলা প্রশাসক, কেএমপি কমিশনার, স্থানিয় সরকার মন্ত্রনালয় , উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তুলে ধরবো।  

 


এ জাতীয় আরো খবর