বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

যোগদান করেছেন চাঁপাইনবাবগঞ্জের নতুন জেলা প্রশাসক আব্দুস সামাদ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-১২ ২১:৩৯:৩০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নতুন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ যোগদান করেছেন। বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) সকালে বিদায়ী জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এর কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব হস্তান্তরকালে বিদায়ী জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ কে শুভেচ্ছা জানান ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বিষয়ে ধারণা দেন। এ সময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও,অতিরিক্ত জেলা প্রশাসক ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলামসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায়ী জেলা প্রশাসক গালিভ খাঁন দায়িত্বভার অর্পণ শেষে প্রশাসনের সকল কর্মকর্তাদের নতুন জেলা প্রশাসককে সহযোগিতার নির্দেশনা প্রদান করেন। দায়িত্বভার গ্রহণ শেষে নবাগত জেলা প্রশাসক জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। জেলার সকল কার্যক্রম সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) মোঃ আব্দুস সামাদ চাঁপাইনবাবগঞ্জে যোগদান এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগে কর্মরত ছিলেন। তিনি ২৪ বিসিএস ব্যাচের একজন সদস্য।


এ জাতীয় আরো খবর