বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ও চেম্বার সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-১১ ২২:৩২:২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ও চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ করা হচ্ছে দাবি করে সংবাদ সম্মেলন করেছে সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরাম নামে একটি সংগঠন। বুধবার(১১ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়। সম্মেলনে সংগঠনের আহব্বায়ক মনোয়ারুল ইসলাম ডালিমের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন চেম্বার সহ-সভাপতি খাইরুল ইসলাম। মূল বক্তব্য উপস্থাপন করেন চেম্বার সভাপতি ওয়াহেদ।
ওয়াহেদ বলেন,সরকার নিযুক্ত প্রশাসকের অধীনে বিগত নির্বাচনে জয়লাভের পর থেকেই কয়েকজন চেম্বার পরিচালক সহ একটি মহল তাঁর ও চেম্বারের বিরুদ্ধে বিভ্রন্তি ছড়াচ্ছে। সম্প্রতি তারা একটি সংবাদ সম্মেলনও করেছে। বিগত নির্বাচনে পরাজয়ের পর মহলটি বিভিন্ন খোলসে তাদের অপচেস্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের সূযোগও তারা নিয়েছে। আসন্ন চেম্বার নির্বাচন সামনে রেখে তাদের তৎপরতা বেড়েছে। চেম্বার সভাপতি বলেন, চেম্বার কোন রাজনৈতিক সংগঠন নয়। সরকারি বিধিবদ্ধ আইনে পরিচালিত ব্যবসায়ীদের সংগঠন। সকল বৈধ ব্যবসায়ীর জন্য সংগঠনের দরজা সর্বদা খোলা। সামনে নির্বাচনে ষড়যন্ত্রকারীদের ভোটের মাধ্যমে কড়া জবাব দেয়া হবে। চেম্বার সভাপতি চেম্বারের অতীত  কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন।  


এ জাতীয় আরো খবর