পর্তুগাল এবং স্পেন উয়েফা নেশন্স লিগ ফুটবলের আলাদা খেলায় জয় পেয়েছে।
লিসবনে ক্রিসিটয়ানো রেনালডোর গোলে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল।
খেলা শুরুর ৭ মিনিটে ম্যকটমিনয়ের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্কটল্যান্ড। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫৪ মিনিটে ব্র“নো ফারনান্দেসের গোলে সমতায় ফিরে পর্তুগাল। ৮৮ মিনিটে ক্রিস্টিয়ানো রেনালডোর গোলে স্কটর্যান্ডে বিপক্ষে ২-১ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পর্তুগাল।
আরেক খেলায় সুইজারল্যান্ডের জেনেভায় স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছে স্পেন। দলের পক্ষে জোড়া গোল করেছেন ফাবরিয়ান রুইজ আর ১টি করে গোল করেছেন হোসেলু ও ফেরান টরেস।