ইতালির ইয়ানিক সিনার বছরের শেষ গ্র্যান্ড স্লাম টেনিস টুর্নামেন্ট ইউএস ওপেন টিনিসে এবারের শিরোপা জিতেছেন।
নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মিডো টেনিস কোর্টে ফাইনালে ইয়ানিক সিনার ৩-০ সেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রের টেলর ফিট্জকে।
খেলার প্রথম দুই সেটে ৬-৩ ও ৬-৪ গেমে জিতে আগেই এগিয়ে যায় সিনার। তৃতীয় সেট টাইব্রেকারে গড়ালে ফ্রিট্জকে ৭-৫ গেমে হারায় ২৩ বছর বয়সি সিনার।
২৩ বছর বয়সী সিনারই প্রথম ইতালিয়ান, যিনি ইউএস ওপেন এককে শিরোপা জিতলেন। এ বছর এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের শিরোপা জিতেছিলেন ইয়ানিক সিনার।