বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

দাগনভূঞায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৯-০৮ ১০:৫৪:০৬

দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে দাগনভূঞা পৌরসভার ৫৫০ জন বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় দাগনভূঞা একাডেমী প্রাঙ্গণে  ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গাজী ছালেহ উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি এ এস এম নুর নবী দুলাল, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেনী জেলার ইনচার্জ খোরশেদ আলম, দাগনভূঞার সমন্বয়ক মোহাম্মদ কামাল উদ্দিন, ইনচার্জ মোহাম্মদ নোমান, জামায়াতে ইসলামী দাগনভূঞা পৌরসভার আমীর মাওলানা কামরুল আহসান, আতাতুর্ক উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার আবদুর রহিম, দাগনভূঞা পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল হোসেন, দাগনভূঞা বাজার কমিটির সাধারণ সম্পাদক, জসিম উদ্দিন লিটন, পৌরসভা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক আবু সাঈদ কামরুজ্জামান, একাডেমীর প্রধান শিক্ষক মিজানুর রহমান, টেলিকম ব্যবসায়ী যোবায়ের ছিদ্দিকি প্রমুখ।

 


এ জাতীয় আরো খবর