বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

হালিশহর ক্যান্টনমেন্ট কলেজে বৃক্ষ রোপন ও পরিচর্যা অভিযান

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০৯-০৭ ১৬:২৭:০৫
চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচর্যা অভিযান সম্পন্ন হয়েছে। আজ শনিবার প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেছেন। প্রতিষ্ঠানের বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টের সদস্যদের অংশগ্রহণে বৃক্ষরোপণ ও পরিচর্যা অভিযান সম্পন্ন হয়। কর্মসূচির অংশ হিসেবে হালিশহর ক্যান্টনমেন্ট এলাকার গানার্স ট্রেনিং এলাকা ও সমুদ্রের পাড়ে বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক চারারোপন করেন। এর মধ্যে ১০০ টি ঝাউগাছ, ৪০টি খেজুর গাছ, ৩০ টি কাঠবাদাম গাছ, ৩০ টি নিম গাছ ও ২০ টি তাল গাছের চারা রয়েছে। এছাড়াও বিগত বছরে লাগানো গাছের পরিচর্যা করেন শিক্ষার্থীরা। অভিযানটি পরিচালনা করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন লে.কর্নেল মো. সাইদুর রহমান, পিএসসি, এসবিপি, এসআই, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, প্রাথমিক শাখার সমন্বয়ক, এসআরও, কৃষিশিক্ষার শিক্ষক ও কর্মচারীগণ।

এ জাতীয় আরো খবর