মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

৭ দফা দাবিতে শিরোমনিতে শ্রমিক জনসভা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৯-০৬ ১৯:৪৫:১৬

ফুলবাড়ীগেট প্রতিনিধি   ঃ খুলনার শিরোমনি শিল্প এলাকার  মহসেন, আফিল ,  জুট স্পিনার্স , এ্যাজাক্স, সোনালী, হুগলী বিস্কুট কোঃ সহ সকল   বন্ধকূত বেসরকারি মিল চালু, নিপিড়িত শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ, বিগত সরকারের আমলে মহসেন মিল সহ  সকল জুট মিল থেকে মিলের ম্যাশিনারিজ সহ মালামাল  লুটপালকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এবং  ৭ দফা দাবিতে বেসরকারি পাট, সুতা বস্ত্রকল  শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আজ বিকাল ৪ টায় শিরোমনি শহীদ মিনার চত্বওে অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ এর সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী। প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের সাধারন সম্পাদক শ্রমিক নেতা গোলাম রসুল খান। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের খুলনা মহানগরী শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম ফারাজী। বক্তব্য রাখেন ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, মাহাতাব উদ্দীন, জাহাঙ্গীর আলম, আঃ ওহাব, ওবায়দুর রহমান, শেখ জাহাঙ্গির , কাজী মোস্তাফিজুর রহমান, আলাউদ্দীন প্রমুখ । শ্রমিক জনসভা থেকে শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষে আগামি ১১ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনশন কর্মসূচি ঘোষনা করেন শ্রমিক নেতৃবৃন্দ। 

 


এ জাতীয় আরো খবর