ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার মহাসেন জুট মিলসহ বন্ধকূত বেসরকারি সকল জুট মিল চালু, নিপিড়িত শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ, বিগত সরকারের আমলে এ সকল জুট মিল থেকে লুটপালকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনাসহ ৭ দফা দাবিতে বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর শুত্রবার সকালে বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নিকট এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি গ্রহণ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, খুলনার শিল্পাঞ্চল আজ আর শিল্পাঞ্চল নেই এক সময়ের শিক্ষাঞ্চল খ্যাত শিরোমণি-মীরেরডাঙ্গা শিল্পাঞ্চল এখন মৃত শিল্পাঞ্চলে পরিনত হয়েছে। শ্রমিক-কর্মচারীদের শতশত কোটি টাকা বকেয়া পাওনা রেখে মালিক পক্ষ মিল গুলোকে বন্ধ করে দিয়ে একটি পক্ষকে লুটপাটের সুযোগ করে দিয়েছে। তিনি বলেন এক সময়ের ঐতিবাহী এই শিল্পাঞ্চলের জীবন ফিরিয়ে দিতে আমি এই অঞ্চলের বন্ধকৃত সকল সরকারি বেসরকারি জুট মিলের বিষয়ে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দকে আশ^স্ত করেন।