ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ বকেয়া পাওনা এককালীন পরিশোধ ২০০৬ সালের শ্রম আইন মোতাবেক শ্রমিকদের দাবি পূরণ ১০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ, রেশনিং ব্যবস্থা চালু করা, সহ বন্ধকৃত ব্যক্তি মালিকানাধীন মহাসেন,সোনালী এ্যযাক্স ,আফিল জুট মিল ও হুগলি বিস্কুট কোম্পানি সহ বন্ধকৃত জুট মিল চালুর দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বেসরকারী পাট,সুতা ,বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন । বৃহস্পতিবার সকাল ১১ টায় ৭ দফা দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) বিতান কুমার মন্ডল মন্ডলের নিকট স্মারকলিপি প্রদান করেন । এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন আটরা ,মিরেরডাঙ্গা শিল্প এলাকার বেসরকারী প্রতিষ্ঠানগুলো সরকারের বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকা লোন নিয়ে কৃত্রিম অর্থ সংকট দেখিয়ে, মিল গুলি বন্ধ করে রেখেছে বছরের পর পর । এর মধ্যে কোন কোন মিল ৩ বছর থেকে শুরু করে ১০ বছরের ও বেশি সময় পূর্বে সম্পূর্ণরূপে বন্ধ হলেও এখনো পর্যন্ত শ্রমিকের গ্রাজুইটি ও পিএফ সহ কোন পাওনাই পরিশোধ হয়নি । ২০০৬ এর শ্রম আইনে ৩০ কর্ম দিবসের মধ্যে চাটাইকৃত শ্রমিকের পাওনা পরিষদের নিয়ম থাকলেও দশ বছরেও শ্রমিকের গ্রাজুইটি ও পিএফ এর পাওনা পরিশোধ করা হচ্ছে না। এদিকে এই সকল মিলের হাজার হাজার পরিবার অর্ধাহারে অনাহারে বিনা চিকিৎসায় মানবতার জীবনযাপন করছে । শত শত শ্রমিক তাদের পাওনা টাকা না পেয়ে দুশ্চিন্তা ও হতাশায় বিনা চিকিৎসায় মারা গিয়েছে। এর মধ্যে খুলনার শিরোমনি মহাসেন জুট মিলটি ২০১৪ সালে শ্রম আইনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে বন্ধ করে মিল মালিক মহসেন মিলের ৩৩৭ জন শ্রমিকের পাওনা মিল মালিকের নিকট প্রায় ১১ কোটি টাকা।মহসেন জুট মিলের মালিক জেলা প্রশাসকের সিদ্ধান্ত অমান্য করে খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন , ও মিলের সাবেক সিবিএ সহ সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম রবির সহযোগিতায় মিলের ম্যাশিনারিজ সহ সকল মালামাল রাতের আধারে নিয়ে যায় এমনকি মিলের ভিতরে গাছ, ইট সহ বিভিন্ন মালামাল নিয়ে যায় । মিরেরডাঙ্গা সোনালী জুটমিলটি ভাড়াটিয়া মালিকের মাধ্যমে আংশিক চালু আছে, ২৬ শত শ্রমিকের স্থলে কাজ করছে মাত্র ১৫০ জন। এই মিলে শ্রমিকের পাওনা প্রায় ৫০ কোটি টাকা। আফিল জুট মিলটি কয়েক বছর পূর্বে বন্ধ হয়েছে যাহা শ্রমিকের পাওনার কিছু অংশ পরিশোধ করলেও প্রতারণার আশ্রয় নিয়ে মালিকপক্ষ আংশিক টাকা দিয়ে কৌশলে শ্রমিকদেরকে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে সম্পূর্ন পাওনা পরিশোধের বিষয়টি লিখিয়ে নিয়েছে। এই মিলে শ্রমিকের পাওনা প্রায় ৪০ কোটি টাকা। স্পিনার্স জুট মিলটির শ্রমিকদের পাওনার চারটি কিস্তি করা হলেও কিস্তি বন্ধ করে রাখা হয়েছে। এই মিলে শ্রমিকের পাওনা ২৮ কোটি টাকা। এ্যযাক্স জুট মিলটি ২০১৪ সালে সম্পূর্ণরূপে বন্ধ হয়, এখানে ১১০০ শ্রমিকের মোট পাওনা রয়েছে প্রায় ৩০ কোটি টাকা। হুগলি বিস্কুট কোম্পানি ২০২১ সালে সম্পূর্ণরূপে বন্ধ হয়, যাহা ১৭০ জন শ্রমিকের প্রায় ৫ কোটি টাকা পাওনা রয়েছে। দীর্ঘ বছর যাবত এই না খাওয়া শ্রমিক কর্মচারী তাদের গ্র্যাচুইটি ও পি এফ এর দাবিতে খুলনা জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি ,মানববন্ধন ,সংবাদ সম্মেলন সহ নানা কর্মসূচি পালন করলেও মালিকপক্ষ তা কর্ণপাত করছে না। এ সময় শ্রমিক নেতৃবৃন্দ শুক্রবার বিকাল ৪ টায় ৭ দফা দাবি আদায়ের লক্ষে শ্রমিক জনসভা করার কর্মসূচি ঘোষনা দেয়। বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, আযহার মাদবর ,মোঃ সাইফুল ইসলাম , শ্রমিক নেতা আজিজুল ইসলাম ফারাজি,নিজামুদ্দিন, মাহফুজুর রহমান,ওবায়দুল কাদের, ইকবাল হোসেন, মিজান, আব্দুল ওহাব প্রমুখ।