বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে র‍্যাব

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-০৪ ০৯:২১:৫৪

রাজধানীর গুলশান থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।
হত্যা মামলায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে র‌্যাব বিষয়টি নিশ্চিত করেছে। র‌্যাবের সূত্র জানিয়েছে, হত্যা মামলায় দিলীপ কুমার আগরওয়ালা গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর বাড্ডা থানায় মো. শাহাদাত হোসেন খান বাদী হয়ে দিলীপ কুমারের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গত ২৩ আগস্ট রুজু করা হয়েছে। মামলায় দিলীপ কুমারের বিরুদ্ধে হত্যা ও সহায়তার অভিযোগ আনা হয়েছে। এ মামলার ২০ নং আসামি তিনি।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে।


এ জাতীয় আরো খবর