কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বৃষ্টির মধ্যে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার মাধখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নান্দাইল থেকে যাত্রী নিয়ে ঢাকাগামী জলসিঁড়ি পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি চৌকস দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে বেশিরভাগ হলেন কুড়িঘাটে দৈনিক শ্রম বিক্রি করতে আসা মানুষ। যাদের জীবন জীবিকা দৈনন্দিন কাজের ওপর নির্ভরশীল।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন জানান, ‘স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সচেষ্ট রয়েছেন। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির মধ্যে বাসটি দ্রুতগতিতে যাচ্ছিল এবং ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।