বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় ঔষুধ ব্যবসায়ী নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-০৩ ১৯:৪২:৪০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে মোটরসাইকেলের ধাক্কায় সবিনয় রায়(৫০) নামে একজন ঔষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শহরের শিবতলা এলাকার অচিন্ত রায়ের ছেলে। পুলিশ জানায়,গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিবতলা মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন সবিনয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম জাকারিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। 

 


এ জাতীয় আরো খবর