চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিগত সরকারের শাসনামলে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে ও একাধিক ব্যাক্তির নামে এ সংক্রান্ত হয়ররানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহরের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে। সোমবার(২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভূক্তভোগী সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার মানুষ অংশ নেন।
কর্মসূচী চলাকালে নিজেদের ভূক্তভোগী দাবি করে বক্তব্য দেন জিয়াউর রহমান,তৌহিদুল ইসলাম, বাবুল ইসলাম, আবদুল্লাহ হিল কাফি, মাহিদুর রহমান, ওয়ালিউল্লাহ, মাসুদ পারভেজ,এড. আশরাফুদ্দৌলা প্রমুখ। বক্তরা নিজেদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। বক্তারা মিথ্যা ও সাজানো মামলা তুলে নেবার দাবি জানান। তারা এসব ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিচার দাবি করেন। গুম হওয়া ব্যাক্তিদেরও ফিরিয়ে দেবার দাবি জানান তারা।