শনিবার, অক্টোবর ৩, ২০২৬

শিরোমণি জুট স্পিনার্স মিলস্ এর ক্যাশিয়ার কাজী জিল্লুর রহমানের পুত্র কাজী আলমগীরের ইন্তেকাল

  • শেখ বদর উদ্দীন,
  • ২০২৪-০৯-০১ ২২:৩২:৫৭

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ শিরোমণি জুট স্পিনাসর্ মিলস্ লিঃ এর ক্যাশিয়ার কাজী জিল্লুর রহমান এর কনিষ্ঠ পুত্র কাজী আলমগীর হোসেন দীর্ঘদিন কিডনী রোগে অসুস্থ জনিত কারণে ভোর ৪টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি মৃত্যুঅন্তে স্ত্রী, একপুত্র, পিতা-মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাযা রবিবার আসরবাদ শিরোমনি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়ে কেডিএ আবাসিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ রুহুল আমিন, কাজী মিল্টন, শেখ নূর ইসলাম, রবিউল ইসলাম, শেখ ইফতেখায়রুল আলম বাপ্পী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। জানাযায় ইমামতি করেন শিরোমণি বাজার জামে মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাও. আতাউর রহমান। 

 


এ জাতীয় আরো খবর