বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আম ব্যবসায়ীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-০১ ১৭:৫৩:২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে  ইসরাইল হক(৬১) নামে একজন আম ব্যবসায়ীর নিজ বাড়ির বারান্দার ছাদের তীরের সাথে গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে। পুলিশ,পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রবিবার( ১ সেপ্টম্বর) সকাল ৬টার দিকে বাড়ির সকলে ঘুমিয়ে থাকার সূযোগে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) ইন্দ্রজিৎ বর্মণ বলেন, পরিবার ও প্রতিবেশীদের সাথে কথা বলার পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায় ক্ষতির কারণে হতাশ হয়ে ব্যবসায়ী আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার পুরো তদন্ত শুরু হয়েছে।


এ জাতীয় আরো খবর