বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

আসন্ন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার নির্বাচনের প্রতিবাদ ব্যবসায়ী সংগঠনের,প্রশাসক নিয়োগের দাবি

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-৩১ ২২:৪৭:১৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম,স্বেচ্ছাচারিতা,ক্ষমতার অপব্যবহার, সহযোগী সদস্য অন্তভূক্তিতে মিথ্যার আশ্রয়া নেয়া,দূর্নীতি, প্রকৃত ব্যবসায়ীর স্থলে ভূয়া সদস্য ও ভোটার তৈরী,নিজ ঘনিষ্ঠ ব্যাক্তিতে নির্বাচন কমিশনার নিয়োগ এবং ক্ষমতা কুক্ষীগত করে রাখার মত দীর্ঘমেয়াদী তৎপরতার অভিযোগ তুলে আসন্ন ২৩ নভেম্বর চেম্বার নির্বাচনের প্রতিবাদে আলোচনা সভা করেছে জামায়াত সমর্থিত ব্যবসায়ী সংগঠন আইবিডবিøউএফ। তবে সভায় জামায়াত ছাড়াও অন্য রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন মতাদর্শের কিছু ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন। সভায় প্রশাসক নিয়োগের মাধ্যমে  নতুন ভোটার  তালিকা করে নির্বাচনের দাবি করা হয়।
শনিবার(৩১ আগষ্ট) দুপুরে জেলা জামায়াত অফিসে সংগঠন সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক তরিকুল আলম মোল্লা, উপদেষ্টা ও জামায়াতের সাবেক এমপি লতিফুর রহমান, জামায়াতের সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান,জেলা জামায়াত আমীর আব জার গিফারী, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, চেম্বার পরিচালক রাইহানুল ইসলাম লুনা, জেলা পরিবহন মালিক সমিতি সভাপতি আমিনুল ইসলাম সেন্টু প্রমুখ।
এসব অভিযোগ ভূয়া, অসত্য,ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন চেম্বার সভাপতি  ও বিএনপি নেতা ওয়াহেদ। তিনি বলেন, একটি গোষ্ঠী দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্র করে আসছে। ইন্ড্রাষ্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়র ফ্উান্ডেশন নামের সংগঠনের সভায ওঠা অভিযোগ নতুন কিছু নয়। ক্ষমতার পালা বদলের সূয়োগে গোষ্ঠীটি এখন জামায়াতের আশ্রয় নিয়েছে। জেলা আইনজীবী সমিতি সভাপতিকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। রয়েছে আপীল বোর্ড। কোন অভিযোগ থাকলে সেখানে করতে হবে। এছাড়া একটি ব্যবসায়ীক সংগঠন কেন একটি রাজনৈতিক দলের অফিসে সভা করল সেই প্রশ্নও তোলেন ওয়াহেদ।


এ জাতীয় আরো খবর