কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মুছাপুর রেগুলেটর পুনঃ নির্মাণের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ ।
শনিবার সকালে উপজেলার বসুরহাট বাজারের জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
মানববন্ধনে বক্তব্য দিয়েছেন , কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার,সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন,কোম্পানীগঞ্জ জামায়াতে ইসলামীর আমির বেলায়েত হোসেন,বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মোশাররফ হোসেন,চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতে আমীর কাজী মোহাম্মদ হানিফ আনছারী,চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।
এসময় মানববন্ধনে সহানুভুতির ছোঁয়া ফাউন্ডেশন ,আবু মাঝির হাট ব্লাড ব্যাংক,ইসলামপুর কল্যাণ ফাউন্ডেশন,
আদর্শ মানব কল্যাণ ফাউন্ডেশন, তেল্লার ঘাট চরহাজারী, চরহাজারী ৯ নং ওয়ার্ডসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা , কোম্পানীগঞ্জ সোনাগাজী ও দাগনভুইয়া উপজেলা বাঁচাতে দ্রুত মুছাপুর রেগুলেটর পুনঃ নির্মাণের দাবি জানান। এছাড়াও রেগুলেটরের পাশ থেকে যারা বালু উত্তোলন করে রেগুলেটরকে হুমকির মুখে ফেলেছে তাদের গ্রেফতারের দাবি জানান।
প্রসঙ্গত; সোমবার (২৬ আগস্ট) উজানের পানির তোড়ে মুছাপুর রেগুলেটর বিলীন হয়ে যায়।যার প্রভাবে কোম্পানীগঞ্জ- সোনাগাজী ব্রিজের সড়ক ধ্বসে পড়ে দু’উপজেলার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে , নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকটি বাড়ীঘর ,ক্ষতি হয়েছে শতশত হেক্টর চাষাবাদকৃত জমির।স্থানীয়রা রেগুলেটরের এ অবস্থার জন্য অবৈধ ভাবে বালু উত্তোলনকেও দায়ী করেন।