বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

বেসরকারি জুট মিল শ্রমিকদের বকেয়া পাওনা ও মিল চালু সহ ৭ দফা দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • শেখ বদর উদ্দীন,
  • ২০২৪-০৮-৩০ ২০:০৪:৩৫

ফুুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা বেসরকারি পাট সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের শ্রমিকদের গ্র্যাচুইটি  সহ সকল পাওনা এবং বন্ধ মিল চালুর সহ ৭ দফা দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিকেল ৫টায় দিঘলিয়া উপজেলা ঘোষগাতি কেবল ঘাট এলাকায় সাগর জুটমিল এর সভাপতি সোবাহান  মোল্লার সভাপতিতে¦ অনুষ্ঠিত হয়। পাট সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসূল খান এর পরিচালনায় এ সময়  উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, ফেডারেশনের সহ-সভাপতি আজহার আলী, বীর মুক্তিযোদ্ধা আজহার মাতুববার, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসাব উদ্দিন, বিল্লাল শেখ, হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান ,আবুল কাশেম ,ফিরোজ মোড়ল ,জাহিদুল শেখ প্রমুখ। এসময় শ্রমিক নেতৃবৃন্দ আগামী মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও আগামী শুক্রবার শিরোমনি শহীদ মিনার চত্বরে শ্রমিক জনসভার কর্মসূচী ঘোষণা দেন।

 


এ জাতীয় আরো খবর